শফিউল আলম লাভলু: শেরপুরের নকলায় স্বামী পরিত্যাক্তা উনিশ বছরের এক মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত অনুমান ৭টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের গজারিয়া (কিংকরপুর পূর্বপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মধ্যরাতেই ধর্ষক জুলফিকার (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের রফিকুল ইসলামের পুত্র এবং পাঁচকাহনিয়া টেকনিক্যাল কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেয়েটি কিছুদিন আগে তালাকপ্রাপ্ত হয়ে নিজের বাবার বাড়িতে চলে আসে। তার বাবা শারিরীকভাবে অসুস্থ্য হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার মাতাও চলে যায় সেখানে। এদিকে বাড়িঘর ফাঁকা থাকায় বৃহস্পতিবার রাত অনুমান ৭টার দিকে মেয়েটির শয়ন কক্ষে ডুকে ঘরে একা পেয়ে জুলফিকার তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ জুলফিকারকে গ্রেফতার করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।