নালিতাবাড়ী উপজেলা পোড়াগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার ও জেলা পরিষদের সম্মানিত ভোটার দুলাল সাহেবের বাবার জানাজা নামাজে উপস্থিত হন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চন্দন কুমার পাল ।

সে সময় দাদার সাথে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু, পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দীন , নন্নী ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দাদা উনার বক্তব্যে মরহুম ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।