শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শেরপুর সদর শেরপুরে তুচ্ছ ঘটনায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১
শেরপুরে তুচ্ছ ঘটনায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১

শেরপুরে তুচ্ছ ঘটনায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১

শেরপুুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সময় টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে শহরের নয়ানীবাজার এলাকা ওই ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনায় ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর শহরের নয়ানীবাজারে যান সময় টিভির জেলা রিপোর্টার শহিদুল ইসলাম হিরা। ওই সময় নয়ানীবাজারের একটি মশলার দোকানের পাশে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু করে মানিক নামে এক ব্যক্তি।

এক পর্যায়ে শহিদুল ইসলাম হিরার উপর হামলা চালায় মানিকসহ কয়েকজন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহিদুল ইসলাম হিরাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আবারও ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এতে তিনি মাথা, নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার আইফোন ১৩ মডেলের মোবাইলসহ নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ ও সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী তাকে রক্তাক্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী জানান, সময় টেলিভিশনে কিছুদিন আগে সুদখোরদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই জের ধরে তুচ্ছ ঘটনায় তর্কাতর্কি বাঁধিয়ে তার উপর হামলা করা হয়েছে।

এদিকে হামলার খবর পেয়ে তৎক্ষণাৎ জেলা সদর হাসপাতালে ছুটে যান শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি খুবই দুঃখজনক। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের আটক করতে অভিযান চলছে। তিনি আরও বলেন, সাংবাদিকের উপর হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 3 =