শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা জাতীয় শোক দিবসে ২০০ কিঃমিঃ মোটরসাইকেল জার্নি করে তরুণের রক্তদান
জাতীয় শোক দিবসে ২০০ কিঃমিঃ মোটরসাইকেল জার্নি করে তরুণের রক্তদান

জাতীয় শোক দিবসে ২০০ কিঃমিঃ মোটরসাইকেল জার্নি করে তরুণের রক্তদান

মেহেদী হাসান শামীম,শেরপুর প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই বানীটি চিরন্তন সত্য।

আর এই সত্য বানীটিকে ধারণ করেই সারা দেশে তরুণ-তরুণী রক্তদানে মানুষের পাশে এগিয়ে আসছে।বলছি জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার সমাজ কর্মী রক্তসৈনিক রাশেদুল ইসলামের কথা।

রাশেদের ইচ্ছে ১৫ (আগস্ট) জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় রক্তদান করবেন। নিজের শরীরের তাজা রক্ত মুমুর্ষ রোগীকে দিয়ে মনের আশা পুরন করবেন। ১৫ আগস্ট দিনের বেলা মুমুর্ষ রোগী খোঁজতে থাকেন যাকে বিনামূল্যে রক্ত সরবরাহ করা যাবে। হঠাৎ দুপুরে স্যোসাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে এক্সিডেন্ট রোগীর রক্তের প্রয়োজন এর একটা স্ট্যাটাস দেখতে পায় রাশেদুল।

বিস্তারিত পড়ে জানতে পারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের প্রয়োজন। আর তা দেখেই বাড়ি থেকে রক্তদানের উদ্দেশ্য দেওয়ানগঞ্জ হতে ময়মনসিংহ মেডিকেল এ ছুটে যায়। গিয়ে দেখে হাসপাতালের পাশের বেডের এক রোগীর জন্য রক্ত তুলা হয়েছে এ+ (পজেটিভ) কিন্তু দুর্ভাগ্যবষত রোগীটি মারা যায় রক্ত দেওয়ার পূর্বে। যারফলে উঠানো রক্তব্যাগ টি এক্সিডেন্ট হওয়া রোগীর জন্য দান করে সেই মৃত রোগীর আত্মীয় স্বজন ।

তাই ছুটে চলা তরুণের রক্তদান করা হল না, নিরাশায় ফিরে যাচ্ছে বাসায়। বাসায় ফিরার পথে ফেসবুকের নিউজফিড ঢুকতেই ফের নজর পরল Blood Sainik Bangladesh ফেসবুক গ্রুপে রক্ত প্রয়োজনের স্ট্যাটাস। স্ট্যাটাস পড়ে বিস্তারিত জানতে যোগাযোগ করলো রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর পোষ্ট দেয়া মোটোফোনে। কথা বলা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটে আসেন শেরপুর ফিরুজা মর্তুজ হাসপাতালে। মুমূর্ষু রোগীকে রক্তদান এর জন্য প্রায় দুইশত কিলোমিটার নিজে মোটরসাইকেল চালিয়ে রাত ১১.৫৪ মিনিটে রক্তদান করেন সেই তরুণ যুবক রাশেদ।

রক্তদান শেষে রাশেদ বলেন, আমার মনের আশা পূরণ হয়েছে। খুব ইচ্ছে ছিল জাতীয় শোক দিবসে রক্তদান করে সরনীয় করে রাখবো। এ নিয়ে ৮ম বার মুমুর্ষ রোগীকে রক্তদান করলাম। এইভাবেই মানুষের কল্যাণে কাজ করতে চাই। দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।

মানবতার ফেরিওয়ালাখ্যাত আল আমিন রাজু বলেন, একের রক্ত অন্যের জীবন রক্তই হোক রক্তসৈনিক এর বন্ধন এই স্লোগান আমাদের মনবল মজবুত করে এগিয়ে চলার শক্তি জোগায়। আমরা মানুষের সেবায় সব সময় আছি। জাতীয় শোক দিবসে রাশেদের রক্তদান এটাই প্রমাণ করে দেশের জন্য তরুণরাই এগিয়ে আসবে। রাশেদের রক্তদানে রক্তসৈনিক বাংলাদেশ সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 11 =