শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতীতে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝিনাইগাতীতে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদারের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, শেরপুর এর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সুলতান আহম্মেদ।

এসময় তিনি কৃষির বিভিন্ন প্রযুক্তির উপর আলোচনা করেন এবং বর্তমান সরকারের ৩ বছর মেয়াদী ভোজ্য তেলের আমদানির নির্ভরতা শতকার ৪০ ভাগ কমানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের পরামর্শ দেন ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুর এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষিবিদ মোহাম্মদ এমদাদুল হক, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেন প্রমুখ।

কৃষি মেলায় মোট ১৬ টি স্টল অংশগ্রহণ করেন। তার মধ্য কৃষি পণ্যের সিডলেস পেয়ারা এবং ড্রাগন ফল প্রদর্শন করে মো. আল আমিনকে ১ম পুরস্কার, নাছিমা আক্তারকে চাল কুমড়োর জন্য
দ্বিতীয় পুরস্কার এবং নারিকেল প্রদর্শনের জন্য ছাইদুল ইসলামকে ৩য় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া নার্সারী মালিক হিসেবর অংশগ্রহণ করে স্মৃতি নার্সারী ১ম, মিনহাজ নার্সারী ২য় এবং মুক্তা নার্সারী ৩য় স্থান অর্জন করেন। এসময় অন্যান্য নার্সারীদেরকেও শান্তনা পুরস্কার প্রদান করেন অতিথিগণ। হয়েছে। ৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদারের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, শেরপুর এর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সুলতান আহম্মেদ।

এসময় তিনি কৃষির বিভিন্ন প্রযুক্তির উপর আলোচনা করেন এবং বর্তমান সরকারের ৩ বছর মেয়াদী ভোজ্য তেলের আমদানির নির্ভরতা শতকার ৪০ ভাগ কমানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের পরামর্শ দেন ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুর এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষিবিদ মোহাম্মদ এমদাদুল হক, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেন প্রমুখ।

কৃষি মেলায় মোট ১৬ টি স্টল অংশগ্রহণ করেন। তার মধ্য কৃষি পণ্যের সিডলেস পেয়ারা এবং ড্রাগন ফল প্রদর্শন করে মো. আল আমিনকে ১ম পুরস্কার, নাছিমা আক্তারকে চাল কুমড়োর জন্য
দ্বিতীয় পুরস্কার এবং নারিকেল প্রদর্শনের জন্য ছাইদুল ইসলামকে ৩য় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া নার্সারী মালিক হিসেবর অংশগ্রহণ করে স্মৃতি নার্সারী ১ম, মিনহাজ নার্সারী ২য় এবং মুক্তা নার্সারী ৩য় স্থান অর্জন করেন। এসময় অন্যান্য নার্সারীদেরকেও শান্তনা পুরস্কার প্রদান করেন অতিথিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =