শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে পানিবন্দি মানুষের মাঝে ছাত্রলীগের ত্রান বিতরন
ঝিনাইগাতীতে পানিবন্দি মানুষের মাঝে ছাত্রলীগের ত্রান বিতরন

ঝিনাইগাতীতে পানিবন্দি মানুষের মাঝে ছাত্রলীগের ত্রান বিতরন

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে পানিবন্দি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন, ছাত্রলীগের নেতা- কর্মিরা। ২০ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দাড়িয়ারপাড়, কান্দুলী, চতল, কোনাগাও, নামাপাড়াসহ বিভিন্ন এলাকার পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দের নেতৃত্বে এসব ত্রানসামগ্রী বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিতেন নাহিদ, শিক্ষা ও উপ-পাঠচক্র সম্পাদক শাহিন মিয়াসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী। শ্যালো ইঞ্জিন চালিত নৌকা যোগে পানিবন্দি মানুষের বাড়িবাড়ি গিয়ে চিড়ামুড়ি, গুড়, বোতলজাত পানি, মোমবাতি ও দিয়া সলাই বিতরন করা হয়। এসময় মুরশিদুর রহমান আকন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে বন্যা দুর্গত এলাকায় আমাদের নিজস্ব অর্থে এসব ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে। সেই সাথে তিনি এসব পানিবন্দি এলাকায় ত্রাণ প্রদানে সমাজের বিত্তবানদের প্রতি আহবান করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 14 =