শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে তাঁতীলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শেরপুরে তাঁতীলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে তাঁতীলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে তাঁতীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বুধবার সন্ধ্যায় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সরকার দলীয় হুইপ ও জেলা আ’ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

জেলা তাঁতীলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সেলিম এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

তাঁতীলীগের যুগ্ন আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শহর আ’লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন বেগম ফাতেমা, কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য মো. আল-আমীন বাদশা, জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মিন্টু মিয়া, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 19 =