শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে ভূমি মন্ত্রনালয়ের উপসচিব
নকলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে ভূমি মন্ত্রনালয়ের উপসচিব

নকলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে ভূমি মন্ত্রনালয়ের উপসচিব

শফিউল আলম লাভলু: মুজিবশতবর্ষ উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেছেন ভূমি মন্ত্রনালয়ের উপসচিব ইশরাত ফারজানা।

তিনি মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার গৌরদ্বার ইউনিয়নের পাইস্কা, টালকী ইউনিয়নের জামতলী ও চন্দ্রকোনা ইউনিয়নের চকবড়ইগাছি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ১ম পর্যায়ের ঘর ও নির্মাণাধীন কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন।

উপসচিব ইশরাত ফারজানা বলেন, ‘আজ আমি আনন্দিত ও আপ্লুত যে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের কাজ করতে এসেছি। এখানে এসে বাস্তবে তার সুফল দেখতে পেলাম। এ এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।’ পরে তিনি সুবিধাভোগীদের ঘর পরিদর্শন ও কুশল বিনিময় করেন। এসময় তিনি ঘরের নির্মানকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =