শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু
নকলায় পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু

নকলায় পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রির্পোটার: শেরপুরের নকলায় খালের পানিতে পড়ে জুলেখা বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৬ মার্চ) উপজেলার নারায়নখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুলেখা বেগম উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বেপারিপাড়া এলাকার মৃত জামির বেপারির স্ত্রী।

নিহতের মেয়ে জুহুরা বেগম জানান, জুলেখা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক ভোগতেছিলেন। তাকে ঘরে আটকিয়ে রাখা হতো। হঠাৎ শনিবার রাতে সে ঘর থেকে পালিয়ে যায়। পরে আমরা বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁিজ করি। সকাল আটটার দিকে বাড়ির পাশে নারায়খোলা বাজারে প্রবেশের পথে ব্রীজের নিচে খালের পানি একটি মৃতদেহ পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে নকলা থানার এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মা জুলেখা বেগমের মরদেহ উদ্ধার করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, জুলেখা বেগমের বয়স একশ বছরের উপরে। মানসিক রোগি হওয়া পরিবারের লোকজন অনেকদিন যাবৎ ঘরে বন্দির মত রাখতেন। হঠাৎ করেই সে সকলের অগোচরে শনিবার রাতে ঘর থেকে বের হেয় যায়। রোববার সকালে নারায়নখোলা বাজারের ব্রীজের নিচে খালের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামল নিয়ে পরিবারের আবেদনের উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =