শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় ২০ গরীব ও মেধাবী শিক্ষার্থীরা পেল অদম্য মেধাবী সংস্থা’র মেধাবৃত্তি
নকলায় ২০ গরীব ও মেধাবী শিক্ষার্থীরা পেল অদম্য মেধাবী সংস্থা’র মেধাবৃত্তি

নকলায় ২০ গরীব ও মেধাবী শিক্ষার্থীরা পেল অদম্য মেধাবী সংস্থা’র মেধাবৃত্তি

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় স্বেচ্ছাসেবী সংগঠন “নকলা অদম্য মেধাবী সংস্থা”র পক্ষ থেকে মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে নকলা অদম্য মেধাবী সংস্থার আয়োজনে উপজেলার ২০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এসব মেধাবৃত্তি বিতরণ করা হয়।

মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে নকলা অদম্য মেধাবী সংস্থার সভাপতি মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু, নকলা অদম্য মেধাবী সংস্থার সহকারি পরিচালক আতিক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুদান বিষয়ক সম্পাদক শিবলু।

নকলা অদম্য মেধাবী সংস্থার নির্বাহী পরিচালক আবু শরীফ কামরুজ্জামান বলেন, মানুষের তীব্র ইচ্ছা আর প্রচেষ্টার কাছে কোন কিছুই অসম্ভব নয়। তার জ্বলন্ত উদাহারন হচ্ছেন নকলা অদম্য মেধাবী সংস্থা। নিজের দেশের মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছা থাকলে আর নিজ জন্মস্থানের প্রতি ভালবাসা থাকলে কয়েক হাজার মাইল দূরে থেকেও মানুষের মঙ্গলের জন্য কাজ করা যায়।

জানা যায়, নকলা উপজেলার চরঅস্টধর ইউনিয়নের বাসিন্দা অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামানের নিরলস প্রচেষ্টায় ও অর্থায়নে ২০১৭ সালের ১লা জুলাই যাত্রা শুরু হয় সেচ্ছাসেবী ও সহায়তা মূলক সংগঠন ” নকলা অদম্য মেধাবী সংস্থা”র। প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সহায়তা মূলক কর্মকান্ডে এগিয়ে এসেছে এই সংগঠনটি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =