শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর বেড়াতে এসে ২সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
শেরপুর বেড়াতে এসে ২সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

শেরপুর বেড়াতে এসে ২সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

মুহাম্মদ আবু হেলাল: শেরপুর পৌর শহরের বাগরাকসার এলজিইডি অফিস সংলগ্ন মহল্লায় দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ২ঘটিকার দিকে ফাতেমা আক্তার (৩৭) নামে ওই নারীর মৃত্যুে হয়।

পুলিশ ও মৃতের স্বজনদের সুত্রে জানা যায়, ফাতেমা আক্তার তার বাবার বাড়ী নালিতাবাড়ী পৌরসভার ছিটপাড়া এলাকা থেকে তার স্বামী রফিকুল ইসলামের সাথে দেখা করার জন্য দুই সন্তানসহ সপ্তাহ খানেক আগে তার ফুফাতো বোন রুপালী আক্তারের শেরপুরের ভাড়া বাসায় উঠেন। দুই দিন আগে ফাতেমার স্বামী নগদ টাকা ও বাচ্চাদের পোশাক ক্রয় করে দেন। কিন্তু গতরাতে তার রহস্যজনক মৃত্যুেতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে”


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − nine =