শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় সাড়ে ২৭হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
নকলায় সাড়ে ২৭হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

নকলায় সাড়ে ২৭হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় এবছর প্রায় সাড়ে ২৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। এর মধ্যে
৬ মাস থেকে ১১মাস বয়সী ২ হাজার ৯৮০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯মাস বয়সী ২৪ হাজার ৫০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (৮ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য জানান। 

এ অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, মেডিক্যাল কর্মকর্তা ডা: এসএম শাফি আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিতালুন্নেছা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ওয়ার্ড ভিত্তিক ২১৬টি ইপিআই সেন্টার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে সপ্তাহে ৪দিন এ কার্যক্রম চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + nine =