শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ১৩৯৪জন আনসার সদস্য
নকলায় ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ১৩৯৪জন আনসার সদস্য

নকলায় ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ১৩৯৪জন আনসার সদস্য

শেরপুরের নকলায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নের ৮২টি ভোট কেন্দ্রে জন্য ১৩৯৪জন আনসার ভিডিপি’র সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ইতিমধ্যে এসব সদস্যদের প্রস্তুত করা হয়েছেন বলে জানিয়েছেন আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক (টিআই) আরিফুল ইসলাম।

জানাযায়, ১৬৪ জন অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কমান্ডারদের প্রস্তুতি প্যারেড পরিদর্শনও শেষ করেছেন জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট আকরাম হোসেন।

আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক (টিআই) আরিফুল ইসলাম বলেন, ৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ২জন করে পিসি নেতৃত্বে মোট ১৭জন করে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আমাদের সদস্যরা। এছাড়াও থাকবে ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =