শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল (ঝিনাইগাতী) শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল। এসময় জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মাহবুবুর রহমান সুজা, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খাঁন, যুগ্ন- সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন-উর- রশিদ, আব্দুল হালিম সহ থানা কমিটির সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন। বর্ধিত সভা উপলক্ষে উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীগণ হুইপ আতিককে শুভেচ্ছা জানান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =