শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
নকলায় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নকলায় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় গ্রেনেড হামলা দিবস ও হামলার প্রতিবাদে উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আ: খালেক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সুজা, রেজাউল হক হীরা, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, রেজাউল করিম রিপন প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − four =