শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
ঝিনাইগাতীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ঝিনাইগাতীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মৎস্য অধিদপ্তর এক অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলিবিল জলাশয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জলাশয় থেকে ১৫ টি চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ এর সামনে জনসমুক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার ( ভুমি) জয়নাল আবেদীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারীগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 4 =