শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় কৃষকের মাঝে রোপা আমনের বীজ বিতরণ
নকলায় কৃষকের মাঝে রোপা আমনের বীজ বিতরণ

নকলায় কৃষকের মাঝে রোপা আমনের বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বণ্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রনোদনার রোপা আমনের বীজ বিতরণ করা হয়েছ।

রবিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা’র কার্যালয় প্রাঙ্গনে গনপদ্দী, নকলা, উরফা ও চন্দ্রকোনা ইউনিয়নের ২শ ৩০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি করে ওই বীজ বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপসহকারি কৃষি কর্মকর্তা আ: মোতালেব, মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ যায়যায়দিনকে জানান, এ উপজেলায় বণ্যার পানিতে যেসব ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ইউনিয়েনের কৃষকদের মাঝে ব্রী ধান ৩৪, বিআর ২৩ ও বিনাশাইন জাতের জনপ্রতি ৫ কেজি করে রোপা আমনের প্রনোদনার বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 8 =