শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা দুই পা কাটা বৃদ্ধকে হুইল চেয়ার দিলেন নকলা থানার ওসি মুশফিক
দুই পা কাটা বৃদ্ধকে হুইল চেয়ার দিলেন নকলা থানার ওসি মুশফিক

দুই পা কাটা বৃদ্ধকে হুইল চেয়ার দিলেন নকলা থানার ওসি মুশফিক

স্টাফ রিপোর্টার: দীর্ধদিন যাবৎ অসুস্থ্য থাকায় কেটে ফেলা হয়েছে দুটি পা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ্য বৃদ্ধটির বর্তমানে চলাচলের জন্য খুবই প্রয়োজন ছিল একটি হুইল চেয়ার। বলছি নেত্রকোণা জেলার মদন উপজেলার পৌরসভাধীন মনোহরপুর গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে সৈয়দ আলী’র কথা। তার বয়স ৮০ বৎসর। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় বৃদ্ধের দুটি পা কাটা ছবি প্রচার হয়। সেই খবরটি শেরপুরের নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমানের দৃস্টি গোচর হয় এবং তিনি মানবতার হাত বাড়িয়ে দিতে সেখানকার স্থানীয় সাংবাদিক শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করেন এবং ওই বৃদ্ধের বর্তমান শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। খোঁজ নিয়ে জানতে পারেন ওই বৃদ্ধ মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৫ মে) ওসি মো. মুশফিকুর রহমান বৃদ্ধ সৈয়দ আলী’কে উপহার হিসেবে একটি হুইল চেয়ার প্রদান করেন। এসময় পৌর কাউন্সিলর ঈশা খাঁনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমানের সন্তান। জানাগেছে, মরহুম হাবিবুর রহমান জনপ্রতিনিধি হিসেবে ছিলেন একজন পরোপকারী এবং জনবান্ধব। জীবনের শেষ দিনটি পর্যন্ত মানুষের উপকারের কাজে নিয়োজিত ও একজন আদর্শ চেয়ারম্যান ছিলেন। জাতীর শেষ্ঠ সন্তান হয়েও ছিলনা তার মধ্যে কোন অহংকার ও উচ্চ বিলাশীতা। তারই সুযোগ্য সন্তান পিতার আদর্শে আদর্শিত হয়ে এভাবেই মানুষের পাশে থাকছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =