শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ অলিম্পিকে ডাক পাওয়া জহিরকে রানিং বুট উপহার দিলো ক্রীড়া সংস্থা
অলিম্পিকে ডাক পাওয়া জহিরকে রানিং বুট উপহার দিলো ক্রীড়া সংস্থা

অলিম্পিকে ডাক পাওয়া জহিরকে রানিং বুট উপহার দিলো ক্রীড়া সংস্থা

স্টাফ রিপোর্টার: টোকিও অলিম্পিকে মনোনয়ন শেরপুরের জহির রায়হানকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জহিরকে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় তার অনুশীলনের জন্য রানিং বুট ও প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য অর্থ উপহার প্রদান করে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময় জহির শেরপুর থেকে স্বপ্ন জয়ের পথে উঠে আসার গল্প ও তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল উজ্জল ও মহিউদ্দিন সোহেল, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জহির রায়হনের স্থানীয় কোচ সাধন বসাকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 17 =