শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা করোনার কাছে হার মানা এসআই নাজিমের জানাযা নকলায় নিজ বাড়িতে সম্পন্ন
করোনার কাছে হার মানা এসআই নাজিমের জানাযা নকলায় নিজ বাড়িতে সম্পন্ন

করোনার কাছে হার মানা এসআই নাজিমের জানাযা নকলায় নিজ বাড়িতে সম্পন্ন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশের এসআই নাজিম উদ্দিনের জানাযায় আজ বিকাল সাড়ে ৫টায় শেরপুরের নকলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাও এলাকায় নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। সে ওই গ্রামের মো. একিম উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। নাজিম উদ্দিন আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭.২৫ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এসআই নাজিম উদ্দিনকে দেখতে ও তার পরিবারকে সমবেদনা জানাতে তার নিজ বাড়িতে ছুটে যান শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নান্দাইল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল হাসিম, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু প্রমুখ।

তিনি মৃত্যুকালে ২ স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্ধ, সাংবাদিকসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।

উল্লেখ্য, গত ১লা এপ্রিল করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা অবনতি হলে ৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্ট অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 15 =