শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা ‘অসহায়ের সহায়’ হয়ে শেরপুরে নৃ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরন
‘অসহায়ের সহায়’ হয়ে শেরপুরে নৃ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরন

‘অসহায়ের সহায়’ হয়ে শেরপুরে নৃ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরন

স্টাফ রিপোর্টার: “অসহায়ের সহায়” শিরোনামে চলমান নৃ ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে এবার শেরপুর জেলার বিভিন্ন প্রান্তের সেলাই কাজে প্রশিক্ষিত কিন্তু অসচ্ছল এমন ৪ জন অসহায় নারীকে চারটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। যার মধ্যে দুটি মেশিন ঢাকা কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা ফার্স্ট এইড ফাউন্ডেশন অর্থায়ন করেছে। অপর দুটি সেলাই মেশিন নৃ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রদান করা হয়েছে।

২৭ এপ্রিল ২০২১ খ্রি. শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেলাই মেশিনগুলো উপকারভোগীদের মাঝে বিতরন করা হয়। নৃ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব মাজহারুল হকের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের সভাপতি জনাব ডা. ফয়জুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শেরপুর সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ফিরোজ আল মামুন।

এছাড়াও ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জনাব রাজীব আহমেদ ও সদস্য প্রভাষক জনাব সাইফসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। নালিতাবাড়ি থেকে আগত একজন উপকারভোগী আবেগ আপ্লুত হয়ে জানান তিনটি সন্তান নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছিলেন। সেলাই মেশিনটি তাকে আশার আলো দেখাচ্ছে। তিনি নৃ ফাউন্ডেশনের প্রতি তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নৃ ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান “অসহায়ের সহায়” কার্যক্রমের মাধ্যমে মূলত অস্বচ্ছল কিন্তু প্রতিভাবান ও মেধাবী, অভাবী কিন্ত উদ্যোমী ও মেহনতী, পুঁজিহীন কিন্তু উদ্যোক্তা মনোভব পোষণ করেন এমন মানুষদেরকে তাদের স্বপ্নপূরণে এবং অগ্রযাত্রাকে মসৃন করতে সাধ্যের মধ্যে সহযোগিতা করে ও দু:সময়ের সহায় হয়ে নৃ ফাউন্ডেশন পাশে থাকতে চায়। ফাউন্ডেশনের সামর্থ্য সীমিত কিন্তু এই সীমিত সামর্থ্যের মধ্যে সামান্য সহায়তাও কারো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সুনিশ্চিত প্রতিভাকে ঝড়ে পড়া থেকে যেমন বাঁচাতে পারে, তেমনি জীবন যুদ্ধে হেরে যাওয়া সৈনিককে নতুন করে স্বপ্ন দেখাতে পারে। এই চিন্তা চেতনাকে লালনকরে ইতোমধ্যে অসহায়ের সহায় কার্যক্রমের অংশ হিসেবে অস্বচ্ছল একজন মেধাবী ছাত্রকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে এবং একজন প্রতিবন্ধি মেয়ের বিয়ের খরচ বাবদ তার পরিবারকে সহায়তা করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + seventeen =