শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পন্ন 
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পন্ন 

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পন্ন 

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলী হোসেনসহ সমিতির অন্য কর্মকর্তারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা জেলা সদর হাসপাতাল কেন্দ্রে এসে ওই টিকা গ্রহণ করেন।

পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী আলী হোসেনসহ টিকা গ্রহণকারী অন্য কর্মকর্তারা হলেন সমিতির এজিএম (ইএনসি) মোঃ গিয়াস উদ্দিন এবং এজিএম (ওএন্ডএম) মোঃ শফিকুল ইসলাম।

টিকা গ্রহণ করার পর জিএম আলী হোসেন বলেন, তিনি দুই মাস আগে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।  তিনি ভাল আছেন, সুস্থ আছেন। সুরক্ষিত থাকার জন্য সবাইকে করোনার টিকা নেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 10 =