শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলের বিরোদ্ধে সংবাদ সম্মেলন
নকলায় ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলের বিরোদ্ধে সংবাদ সম্মেলন

নকলায় ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলের বিরোদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুলের বিরোদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। আজ রোবরার সকালে ওই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফেরদেসৈ আহম্মেদ ও সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তারা বলেন, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল দীর্ধ তিন বছর যাবৎ ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দূর্ণীতি করে আসিতেছে। আমাদের প্রাপ্য ভিজিডি কার্ড, দারিদ্র কর্মসূচী, বয়স্ত, বিধবা, মাতৃ ও পুষ্টি ভাতা, রেশন কার্ড, কোভিড/১৯ এর আনুসাঙ্গিক অনুদান, এলজিএসপির বরাদ্দ, কাবিখা ও কাবিটা কর্মসূচিসহ আমাদের নিজেদের ভাতা থেকে বঞ্চিত করেছে। একাই তিনি বিল ভাউচার করে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগও দিয়েছি। প্রাপ্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের ভবন থাকার পরেও তিনি ভবনে আসেন না। বছরে ২/১ বার তাকে দেখা যায়। নিজ এলাকায় তিনি একটি টিন সেটের ঘর করে পরিষদের সমস্ত কাজ করে থাকেন।

ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলের সাথে মুঠো ফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী সব বন্টন করে দিয়েছি। আমার বিরোদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 9 =