শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে ৬৭৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করলেন র‌্যাব ১৪
শেরপুরে ৬৭৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করলেন র‌্যাব ১৪

শেরপুরে ৬৭৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করলেন র‌্যাব ১৪

শেরপুর: শেরপুরে র‌্যাব ১৪ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬৭৭ কেজি অবৈধ পলিথিন জব্দ এবং এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সন্ধ্যায় শেরপুর শহরের নয়ানিবাজারে এই অভিযান চালানো হয়।

র‌্যাব ১৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শহরের নয়ানিবাজার সোহান স্টোরে সন্ধ্যায় অভিযান চালায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর। এসময় যৌথ অভিযানে অবৈধ ৬৭৭ কেজি পলিথিন জব্দ করে এরশাদ ও প্রদীপ নামে দুইজনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবশে অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং ২০১০) এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে। অভিযানে শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, পরিদর্শক নয়ন কুমার রায়, র‌্যাব ১৪ এর অধিনায়ক সবুজ রানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 2 =