শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ ১১জন গ্রেফতার
নকলায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ ১১জন গ্রেফতার

নকলায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ ১১জন গ্রেফতার

নকলা, শেরপুর: শেরপুরের নকলায় জুয়াড়ীসহ ১১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন, আব্দুল খালেক, সোহেল রানা, বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন, দুলাল মিয়া ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ফকরুল আলম, জুলেখা বেগম, আঞ্জুয়ারা বেগম, সাহিদা বেগম, রিনা ও আহেদ আলী।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ রাত্রীকালীন ডিউটির সময় বিশেষ অভিযান চালিয়ে জুয়া ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১১জনকে গ্রেফতার করেন। আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + twenty =