শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভন ও নীল কাগজে সাক্ষর নিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে নাঈম হাসান রুবেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (৩১ জানুয়ারি) রবিবার রাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের গোলকামারিয়া এলাকাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক রুবেল স্থানীয় ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানিয়েছেন, আজ বিকেলে ধর্ষক রুবেলকে আদালতে সোপর্দ করা হবে।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের বাসিন্দা এক তরুণীকে (১৯) পার্শ্ববতী এলাকার নাঈম হাসান রুবেল গত বছরের ১২ আগস্ট ওই তরুণীকে ধলা ইউনিয়নের কাজী আব্বাছ উদ্দিন আহমেদের অফিসে নিয়ে একটি নীল কাগজে সাক্ষর নেয় এবং নোটারী পাবলিক অফিসে গিয়ে এফিডেভিট করে বিয়ের ঘোষণা দেয়। পরে ওই তরুণীকে রুবেল তার বাসায় নিয়ে শারীরিক মেলামেশা শুরু করে। কয়েকদিন পরে ওই তরুণীকে গালি-গালাজ করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে রুবেল জানায়, সে ওই তরুণীকে বিয়ে করেনি পরে ওই তরুণী বাদী হয়ে গত ২৪ জানুয়ারি শেরপুরের আদালতে নাঈম হাসান রুবেলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এরপর গতকাল রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাঈমকে গ্রেফতার করে।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 18 =