শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় ৬ জুয়াড়ি গ্রেফতার করল পুলিশ
নকলায়  ৬ জুয়াড়ি গ্রেফতার করল পুলিশ

নকলায় ৬ জুয়াড়ি গ্রেফতার করল পুলিশ

নকলা শেরপুর: শেরপুরের নকলায় পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার চরবশন্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন, চরবশন্তী এলাকার মৃত. সেম উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (২৫), একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে বুলবুল আহম্মেদ (৫০), মৃত. নূর সেখের ছেলে সানু মিয়া (৪০) ও মৃত রুস্তুম আলীর ছেলে মো. আইনল মিয়া (৩০), ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংড়িমারি এলাকার আবুল কাসেমের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও কতোয়ালী থানার দিয়ারচর বেতমারি এলাকার মৃত. হাবিবুর রহমানের ছেলে আ: আলিম (৫০)।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মোস্তাফিজুর রহমার রেববার রাতে চরবশন্তী এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদীসহ এদের গ্রেফতার করেন। পরে আজ সকালে (১লা ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত জুয়ারীদের আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে। এসব বিষয়ে পুলিশকে তথ্য দিন, তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − thirteen =