শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে বোর ধানের চারা রোপন কর্মসূচী উদ্বোধন
নকলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে বোর ধানের চারা রোপন কর্মসূচী উদ্বোধন

নকলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে বোর ধানের চারা রোপন কর্মসূচী উদ্বোধন

নকলা, শেরপুর: শেরপুরের নকলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে বোর ধানের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার মোজার এলাকায় ওই কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানটির সভাপত্বি করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন প্রমুখ।

এসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণীসহ মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 4 =