শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা এবং ভাংচুরের প্রতিবাদে শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা শহরের নিউ র্মাকেট মোড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শেরপুর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাধারণ সম্পাদক হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি। এ কর্মসূচীর সাথে সহমত পোষণ করেন জেলা সদরের মুক্তিযোদ্ধারা সহ সাধারণ মানুষ

। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মাটি ও মানুষের সাথে মিশে আছেন। তাঁকে কখনো ধ্বংস করা যাবে না। যতক্ষণ পর্যন্ত একজন মুক্তিযোদ্ধার সন্তান বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষায় জীবনবাজি দিয়ে হলেও যড়যন্ত্রকারীদের বিরুদ্ধের প্রতিরোধ গড়ে তুলবেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান বক্তারা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 2 =