শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় সরকারি স্কুলে অনলাইন লটারী ভর্তি স্থগিত
সরকারি স্কুলে অনলাইন লটারী ভর্তি স্থগিত

সরকারি স্কুলে অনলাইন লটারী ভর্তি স্থগিত

কভিড ১৯ পরিস্থিতির কারনে দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনলাইন লটারি কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। তবে অবশেষে এ কার্যক্রম  স্থগিতের সিদ্ধান্ত এসেছে। ২৯ ডিসেম্বর রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ড.সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়েছে,  কভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান থাকায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ডিজিটাল লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।

পরবর্তীতে অনলাইন লটারির তারিখ ও সময় যথারীতি জানিয়ে দেওয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =