শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শেরপুর সদর শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রতিবন্ধিদের কম্বল বিতরণ
শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রতিবন্ধিদের কম্বল বিতরণ

শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রতিবন্ধিদের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ আমাদের অঙ্গীকার সেবা হোক সবার এই স্লোগানকে সামনে রেখে শেরপুর ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুবিধা বঞ্চিত প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শেরপুর সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শারমিন রহমান অমি’র নিজস্ব উদ্যেগে শেরপুরের ধলা ইউনিয়নের বাকারকান্দা গ্রামে ২৬ ডিসেম্বর শনিবার দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এবং বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশুদের খোজ খবর নেন ডাঃ অমি।

পরে ঐ গ্রামের ১০ জন প্রতিবান্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ মোতাব্বের হোসেন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদুর রহমানসহ পরিবার পরিকল্পনার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ মোতাব্বের হোসেন বলেন,সারাদেশে পরিবার পরিবার কর্মকর্তাগণ যদি এভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে মানুষদের সেবা প্রদান করে তবে আমাদের শত ভাগ লক্ষমাত্রা অর্জিত হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + thirteen =