শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ ধান বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ ধান বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ ধান বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, হারভেষ্টপ্লাস প্রকল্পের আয়োজনে জিংক সমৃদ্ধ ধান উৎপাদন বিষয়ে দিনব্যাপী এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। এসময় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন, শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ গোলাম রাসুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, শেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন, হারভেষ্টপ্লাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হাবিবুর রহমান প্রমুখ। এসময় বক্তারা জিংক’-এর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জিংকের অভাবে শিশুদের ক্ষুধা মন্দা হচ্ছে। বয়ঃসন্ধিকালে শারীরিক বৃদ্ধি ও বিকাশ, মা ও শিশুর জন্য জিংক এবং আইরন অত্যন্ত প্রয়োজনীয়। এ চাহিদা পূরণ করবে বোরো মৌসুমে ব্রি-ধান-৮৪। আর শুধু জিংকযুক্ত ব্রি-ধান-৭৪। আমন মৌসুমের জন্য এসেছে নতুন উদ্ভাবিত বিনা-৬২, বিনা-৬৪ ও বিনা-২০ জাতের ধান। আরও বলেন, করোনাকালীন মানুষের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করবে উদ্ভাবিত নতুন এ জাতের ধান। কৃষকদের এ ধান চাষের পদ্ধতি, ফসল কাটা, মাড়াই ও সংরক্ষণের বিষয়টিও তুলে ধরেন বক্তারা। ওরিয়েন্টেশন সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − two =