শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা শেরপুরের নকলায় চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা !!

শেরপুরের নকলায় চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা !!

ষ্টাফ রিপোর্টার:-শেরপুর জেলার নকলা উপজেলায় নতুন শার্ট-প্যান্ট কিনার জন্য কাঙ্খিত পরিমাণ টাকা না পাওয়ায় দরিদ্র বাবার সাথে অভিমান করে মো. রিমু মিয়া (১৫) নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত রিমু গনপদ্দী গ্রামের দরিদ্র জেলে মো. সিদ্দিক মিয়ার ছেলে ও গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

সোমবার (৭ ডিসেম্বর) পৌনে ৩টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রিমু বেশ কয়েকদিন ধরে নতুন শার্ট ও প্যান্ট কিনার জন্য তার বাবার কাছে এক হাজার টাকা চেয়ে আসছে। সোমবার তার দরিদ্র বাবা সিদ্দিক মিয়া তার ছেলের হাতে ৫০০ টাকা তুলে দেন। এ টাকা দিয়ে তার পছন্দের শার্ট ও প্যান্ট কিনা কোন ক্রমেই সম্ভব নয়। তাই রিমু রাগা-রাগি করে তার মায়ের কাছে টাকা ফেরত দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরেই রিমুর দাদার থাকার ঘরে কেউ না থাকলেও ওই ঘরের ভিতর দিয়ে দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

পরে ডাকাডাকি করে ভিতর থেকে কোন প্রকার আওয়াজ না পাওয়ায় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ঘরে ডুকে দেখেন ধন্নার সাথে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে রিমু মিয়া মৃত অবস্থায় ঝুলে আছে।

পরে নকলা থানায় খবর দিয়ে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

  1. ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়ে কারও কোন প্রকার অভিযোগ না থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =