শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মশাল বিক্ষোভ করলেন শেরপুর পৌর আওয়ামী লীগ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মশাল  বিক্ষোভ করলেন শেরপুর পৌর আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মশাল বিক্ষোভ করলেন শেরপুর পৌর আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও মৌলবাদীদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে মশাল হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে থানামোড় বঙ্গবন্ধু স্কোয়ারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্ত।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সভায় পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্ত।

এসময় শেরপুর পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মানিক দত্ত, যুগ্ন সাধারন সম্পাদক রাজন সরকার রাজু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়াসহ জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিট কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =