শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি  ঝিনাইগাতীতে করোনার দ্বিতীয় ধাপে বিনামূল্যে মাস্ক বিতরণ
 ঝিনাইগাতীতে করোনার দ্বিতীয় ধাপে বিনামূল্যে মাস্ক বিতরণ

 ঝিনাইগাতীতে করোনার দ্বিতীয় ধাপে বিনামূল্যে মাস্ক বিতরণ

ঝিনাইগাতী, শেরপুর: শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের উদ্যোগে করোনার দ্বিতীয় ধাপে মাস্ক বিতরণ করা হয়েছে। ১লা ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইগাতী থানা মোড় এলাকায় আগত পথচারীদের মাধ্যে এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় ওসি পথচারীদেরকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন এবং করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পথচরীদের মধ্যে সচেতনতামূলক পরামর্শ দেন। মাস্ক বিতরণ কালে সার্বিক সহযোগিতা করেন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি শেরপুর) জোন লিডার আসাদ মিয়াসহ অন্যান্য স্বেচ্ছাসেবী কর্মীগণ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ফারুক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মোঃ দুলাল মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 8 =