শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে গ্রাম পুলিশদের সমাবেশ
নকলায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে গ্রাম পুলিশদের সমাবেশ

নকলায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে গ্রাম পুলিশদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রন, জুয়া, চুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে গ্রাম পুলিশদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে নকলা থানা প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গ্রাম পুলিশদের বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন নবাগত নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।

 তিনি বলেনগ্রামগঞ্জের অপরাধ দমনে গ্রাম পুলিশদের ভূমিকা অপরিসীম। তাই যেকোনো অপরাধের বিরুদ্ধে গ্রাম পুলিশ সদস্যদের আরও কঠোর হতে হবে। তাহলেই গ্রামগঞ্জে অপরাধ প্রবনতা কমে আসবে সকল গ্রাম পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।

 এ সময় নকলা থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক, উপ-সহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) আল-আমিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মরত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =