শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি পালন
নকলায় কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি পালন

নকলায় কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি শেরপুরের নকলা উপজেলা শাখার উদ্যোগে পদ-পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নতিকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। রবিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি)’র কা‌র্যালয়ের সম্মুখে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ কর্মসূচি।

কর্মসূচিতে শেরপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা কমিটিরি সমন্বয়ক মনিরুজ্জামান মিলন, সার্টিফিকেট সহকারি সায়েদা বেগম, নাজির কাম- ক্যাশিয়ার কাকলি চক্রবর্তী, ক্রেডিট-চেকিং কাম সায়রাত সহকারি শেখ ফরিদ ও সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়া রাশেদ উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম জানান, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের পদ-পদবী পরিবর্তন ও গ্রেড উন্নতিকরণ অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য এ কর্মবিরতি চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ঢাকায় বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =