শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শ্রীবরদীতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন
শ্রীবরদীতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

শ্রীবরদীতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকমুক্ত সমাজ ও জননিরাপত্তা নিশ্চিত করতে শ্রীবরদীর দহেরপাড়ে ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ) সন্ধ্যায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার এর দিক নির্দেশনায় শ্রীবরদী সদর ইউনিয়নের দহেরপাড় বাজারে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ফিতা কেটে বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত অফিসার এস.আই মোঃ রুকন । পরে আলোচনা সভায় বিট পুলিশিং এর সেবা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে বিট পুলিশিং এর কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন এস.আই রুকন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী লোকাল বয়েজ এর পরিচালক সমাজকর্মী এ.জেড রুমান, বানিবাইদ উচ্চবিদ্যালয় ও সঃপ্রাঃবিঃ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম চৌধুরী, শিক্ষক মশিউর রহমান মিষ্টার, জিয়ার উদ্দীন, আক্কাস আলী প্রমুখ। এসময় বক্তারা চুরি, ছিনতাই, মাদক দ্রব্যসহ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের সফলতা কামনা করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − three =