শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শ্রীবরদীতে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার
শ্রীবরদীতে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

শ্রীবরদীতে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদীতে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পৌর শহরের পোড়াগড় এলাকা থেকে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের আবু জাফর সুরুজ মিয়ার ছেলে আল আমিন (৪০) ও মৃত আব্দুস ছাত্তারের ছেলে দুদু মিয়া (৬০) নামের ওই দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৮ মে পূর্ব শত্রুতার জেরে আল আমিন ও দুদু মিয়া অন্য আসামীদের সাথে নিয়ে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের বিল্লাল হোসেন (১৫) কে নৃশংসভাবে হত্যা করে। এরপর নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মৃত্যুদন্ডাদেশ দিয়ে মামলার রায় প্রদান করেন। আল আমিন ও দুদু মিয়া পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 3 =