শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized নকলায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
নকলায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

নকলায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় নারী নির্যাতন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো. রাশেদুজ্জামান(২৮) কে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। গতকাল (8নভেম্বর) রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের মুত. শামছুজ্জামানের পুত্র।

মামলার সূত্রে জানাযায়, রাশেদুজ্জামান পাট ও বস্ত্র মন্ত্রনালয়ে অডিট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সেখানে থাকা অবস্থায় শামীমা আক্তার নামের এক মেয়েকে বিবাহ করেন। নিজের স্ত্রী শামীমা আক্তারের কাছে যৌতুকের টাকা দাবী করলে তিনি অপরগতা স্বীকার করায় চালানো হয় তার উপর অমানুষিক নির্যাতন। নির্যাতন চালানোর পরেও যখন টাকা দিতে ব্যার্থ হলে শামীমাকে তালাক দেয়। পরে শামীমা ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে রাশেদুজ্জামানের নামে গ্রেফতারী পরোয়ানা জারী হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − fourteen =