শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized ঝিনাইগাতীতে অঙ্গান পার্টির দুই সদস্য গ্রেফতার
ঝিনাইগাতীতে অঙ্গান পার্টির দুই সদস্য গ্রেফতার

ঝিনাইগাতীতে অঙ্গান পার্টির দুই সদস্য গ্রেফতার

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে  অঙ্গান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো,জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামের আকবর আলীর আসাদুল (৩২) ও সাদেক আলী  (২২)। ঘটনাটি ঘটে ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধায় উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া আমতলী এলাকায়।

পুলিশ ও স্হানীয়বাসিন্দারা জানায়,ওই দুই সহোদর অঙ্গান পার্টির সদস্য সবজি কেনার নাম করে   ঝিনাইগাতী সদর ইউনিয়নের আহাম্মদ নগর গ্রামের ফজল হকের  ছেলে সুরুজ আলী (১৭) ‘র  ইজিবাইক  ভাড়া করে  সন্ধায় আমতলী এলাকায় নিয়ে আসে। পরে এখানে এসে ওই দুই অঙ্গান পার্টির সদস্য দোকান থেকে পাউরুটি, কলা ও সেভেনআপ কিনে ইজিবাইক চালক সুরুজ আলীসহ ৩ জনে মিলে খায়। পাউরুটি কলা খাওয়ার পর ইজিবাইক চালক সুরুজ আলীর  মাতলামী শুরু হলে অঙ্গান পার্টির সদস্যরা ইজিবাইক নিয়ে কেটে পরার চেষ্টা করে। এসময়  স্হানীয়বাসিন্দারা  বিষয়টি বুঝতে পেরে  অঙ্গান পার্টির সদস্যদের পিছু নেয়। পরে অঙ্গান পার্টির সদস্যরা  ইজিবাইক ফেলে রেখে পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের আটক করে থানা পুলিশে দেয় এবং  অঙ্গান অবস্হায় ইজিবাইক চালক সুরুজ আলীকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,ফায়েজুর রহমান বলেন এব্যাপারে থানায় মামলার রুজু হয়েছে।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =