শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

সাবেক পৌর কাউন্সিলর কাজী মতিউর রহমান মতির সঞ্চালনায় বিট পুলিশিং সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শিক্ষার্থী তিথি নন্দী প্রমুখ।

সমাবেশে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতে একই কর্মসূচি পালিত হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =