শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় জাতীয় সংসদের সামনে শত-শত পাখিদের বন্ধু হুইপ আতিক
জাতীয় সংসদের সামনে শত-শত পাখিদের বন্ধু হুইপ আতিক
পাখিদের খাবার দিচেছন জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি

জাতীয় সংসদের সামনে শত-শত পাখিদের বন্ধু হুইপ আতিক

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ এবং শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাখিদের খাবার দিচেছন এমন একটি পোস্ট এর দৃশ্য ভাইরাল হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সকালে এ পোস্ট করা হয়।

পোস্টে তিনি লিখেছেন “ফজরের নামাজ আদায়ের পর পাখিদের সাথে কিছুক্ষণ। প্রতিটি সকাল ওরা আমার অপেক্ষায় থাকে, আমিও থাকি ভোরের অপেক্ষায়। ভালবাসা থেকে অভ্যাস, আপনারাও পাখি প্রেমি হোন ভালো লাগবে”।

এ ব্যাপারে হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্বু প্রতিদিন জাতীয় সংসদের সামনে শত-শত পাখিদের খাবার দিয়ে থাকেন। এতে পাখি ও উনার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে।

শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সাথে কথা বললে তিনি বলেন, পাখিরা নির্ভয়ে যে মানুষটির কাছে আসতে পারে, নিজেদেরকে নিরাপদ মনে করে, তার দেওয়া খাদ্য গ্রহন করতে পারে, সেখানে আমরা আমাদের প্রিয় নেতার কাছে নিরাপদ।

পাখিদের খাবার দিচেছন


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 8 =