শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ‘‘দুর্যোগে ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার(১৩অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ এর শুভ উদ্বোধন করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক  মো:আব্দুল আলীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অধিদপ্তর অফিসার মকবুল হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লুৎফর রহমান, শেরপুর পরিষদ সদস্য সানোয়ার হোসেন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four − two =