শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যা
শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যা

শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কলেজ রোড সংলগ্ন নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে মাজহারুল ইসলাম (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জকনা গেছে। মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উপজেলা সদরের কলেজ রোডের ব্যবসায়ী সামিউল হক সামিরের ছেলে।

মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উত্তরণ পাবলিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর শুক্রবার রাতে মাজহারুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। তার মা মাজেদা মরিয়ম ফজর নামাজ পড়ে মাজহারুলকে ডাকাডাকি করলে মাজাহারুল রুমের দরজা খুলছিলনা এবং কোন কথাও বলছিল না। এসময় তার মায়ের ডাক চিৎকারে পরিবারের ও আশপাশের লোকজন এসে সিলিং এর উপর দিয়ে রুমে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে ঝিনাইগাতী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজহারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছেলের পিতার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোটর্ লেখা পযর্ন্ত আত্মহত্যার কারণ জানা জাইনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − eight =