শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized নকলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা 
নকলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা 

নকলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা 

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় শারদীয় দুর্গাপূজা ২০২০ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের হলরুমে দুর্গাপূজা উৎসবের দিক নির্দেশনা পরামর্শ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি)  কাউছার আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার সূত্রধর, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগ, জনপ্রতিনিধি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =