শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শ্রীবরদীতে শ্বশুর ও চাচা শ্বশুরের ঝগড়া থামাতে গিয়ে জামাই খুন
শ্রীবরদীতে শ্বশুর ও চাচা শ্বশুরের ঝগড়া থামাতে গিয়ে জামাই খুন

শ্রীবরদীতে শ্বশুর ও চাচা শ্বশুরের ঝগড়া থামাতে গিয়ে জামাই খুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে খুন হয়েছেন এক ভাইয়ের মেয়ের জামাই। নিহতের নাম আব্দুল আওয়াল (৪০)। শুক্রবার রাতে উপজেলার ঝগড়ার চর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কে বিকালে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিহত আওয়াল উপজেলা খড়িয়া কাজির চর এলাকার রূপারপাড় গ্রামের বকশ মিয়ার ছেলে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করেছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন মামলার বরাতে জানান, শুক্রবার রাত ৯টার দিকে ঝগড়ার বাজার এলাকার বাসিন্দা দুই সহোদর ভাই দুদু মিয়া ও হযরত আলীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে তা সংঘর্ষে রূপ নেই। দুদু মিয়ার মেয়ের জামাই আব্দুল আওয়াল সংঘর্ষ থামাতে গেলে নিজেই গুরুতর আহতনহয়। আহত আওয়ালকে হাসপাতালে নিয়ে আসার সময় পথেই মারা যায় সে।

স্থানীয়রা জানিয়েছে দুই সহোদরের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিলো। শুক্রবার বিদ্যুতের তার লাগানো নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও সংঘর্ষের এক পর্যায়ে ছুরির আঘাতে আওয়াল আহত হন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + nineteen =