শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে করোনায় মোট শনাক্ত ৩৮ মৃত-১
ঝিনাইগাতীতে করোনায় মোট শনাক্ত ৩৮ মৃত-১

ঝিনাইগাতীতে করোনায় মোট শনাক্ত ৩৮ মৃত-১

শেরপুরের ঝিনাইগাতীতে কোভিড আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার বিকালে মারা গেছেন ঝিনাইগাতীর চালহাটির বাসিন্দা ৮০ বছরের আশরাফ আলী। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৮ জন। এরমধ্যে অবশ্য ৩৩ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এমনটাই জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিদ উদ্দিন জানান, ‘আক্রান্ত ৩৮ জনের মধ্যে ৩৩ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৫ জন হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। এরমধ্যে বুধবার বৃদ্ধ ব্যবসায়ী আশরাফ আলী মারা যান।’
এদিকে গত ২৯ আগস্ট আশরাফ আলী নমুনা দেয়ার পর তিনি করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হন। ৪ দিন পর বুধবার বিকালে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তিনি মৃত্যুবরণ করেন। পরে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে দ্রুত স্বাস্থ্যবিধি মেনে জানাযা সম্পন্ন করার জন্য বলে। সে অনুযায়ীই মৃত আশরাফ আলীকে দাফন করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + five =