শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর কারাগারে মহিলা হাজতীর মৃত্যু
শেরপুর কারাগারে মহিলা হাজতীর মৃত্যু

শেরপুর কারাগারে মহিলা হাজতীর মৃত্যু

তপু সরকার হারুন : গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টায় শেরপুর কারাগারে  এক নারী হাজতীর মৃত্যু হয়েছে । তার নাম সুফিয়া বেগম(৫০)। সুফিয়া জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মেছেরচর এলাকার মৃত আয়ুব আলীর স্ত্রী।
জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৬ আগষ্ঠ শেরপুর সদর থানার জাল টাকা সংক্রান্ত একটি মামলায় সুফিয়া বেগম নামে এক নারী গ্রেফতার হয়ে আদালতে মাধ্যমে জেলা কারাগারে ছিল।
বুধবার ২ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে ওই হাজতির খিচুনি হয়ে অসুস্থ হয়ে যায়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা শেষে সুফিয়াকে মৃত বলে ঘোষনা করে।
এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =