শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
ঝিনাইগাতীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

ঝিনাইগাতীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

হারুন অর রশিদ দুদু : “সবুজ বৃক্ষে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।

৩১ আগস্ট সোমবার দুপুরে ঝিনাইগাতী, বাঁকাকুড়া ও ভালুকা এলাকার রাস্তার দুই পার্শ্বে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন এ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদ, ছাত্রলীগ নেতা রাজদ্বীপ সরকার, ইরফান সাদিক তন্ময়, শাহরিয়ার সিফাতসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে দুই পার্শ্বে তিন শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − three =